ঢাকাTuesday , 18 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রয়াত আ.লীগ নেতা আবুল খায়েরর কবর জিয়ারত করলেন এমপি রবি 

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 August 2020, 21:45

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল খায়ের সরদারের কবর জিয়ারত করেছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১২টায় সদরের ফিংড়ী ইউনিয়নের গাভা গ্রামে মরহুম আবুল খায়ের সরদারের বাড়িতে যান এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান। পরে সদর উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল খায়ের সরদারের কবর জিয়ারত করেন।

এ সময় এমপি রবিসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে সুরা ফাতিহা, সুরা এখলাছ ও দরুদ শরীফ পাঠ করেন এবং মহান আল্লাহর দরবারে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় এমপি রবি কবরস্থানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন এবং বলেন, সদর উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল খায়ের সরদার আমার একজন প্রিয় মানুষ ছিলেন। তার মৃত্যু আমাকে কাঁদিয়েছে এবং আমি দারুনভাবে শোকাহত ও মর্মাহত হয়েছি। তিনি যেদিন মারা যান সেদিন আমি করোনা আক্রান্ত হয়ে ঢাকাতে চিকিৎসাধীন ছিলাম।

আমি আমার প্রিয় মানুষটাকে শেষ দেখা দেখতে পারিনি। মহান আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন সফি, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য জিয়াউর বিন সেলিম যাদু, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ও ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. শামসুর রহমান, ইউপি সদস্য মহাদেব ঘোষ, বিজিবি সদস্য নুর ইসলাম, মো. মনিরুল ইসলাম, সেকেন্দার আলীসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *