ঢাকাTuesday , 18 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় বৃদ্ধকে হত্যার অভিযোগ, উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

admin ঢাকা
আপডেট: 18 August 2020, 11:48

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় ছেলেকে বাঁচাতে যাওয়ায় লুৎফর নিকারী (৬৫) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলা সদরের নলবুনিয়া বিলে এ ঘটনা ঘটে।

নিহত লুৎফর নিকারী তালা উপজেলার জেয়ালা নিকারীপাড়ার মৃত আইজুল নিকারীর ছেলে।

আটক উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান একই সঙ্গে তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিহতের ভাতিজা জেয়ালা নলতা গ্রামের রুহুল আমিন নিকারী জানান, রাতে নলবুনিয়া বিলের সরকারি খালে তার চাচাতো ভাই সেলিম নিকারী মাছ ধরছিল। ওই খালের সঙ্গে ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের মাছের ঘের রয়েছে। সেলিম মাছ ধরার সময় মশিয়ারের সহযোগী রনি মাছ চুরির অভিযোগে তাকে আটক করে। এরপর সরদার মশিয়ার রহমান ঘটনাস্থলে পৌঁছে রনি ও তার অপর সহযোগী তুহিন শেখকে নিয়ে সেলিমকে মারপিট করে।

তিনি আরও বলেন, মারপিটর ঘটনাশুনে সেলিম নিকারীর বাবা লুৎফর নিকারী ঘটনাস্থলে দৌঁড়ে যায়। সেখানে যাওয়া মাত্রই সরদার মশিয়ার, তুহিন ও রনি একত্রে তাকেও মারপিট করে। পরে গ্রামবাসী গিয়ে লুৎফর রহমানকে মৃত অবস্থায় দেখতে পায়। সেলিমকেও তার পাশে অচেতন অচেতন অবস্থায় পাওয়া যায়।

ওই এলাকার হযরত নিকারী জানান, সেলিম নিকারী বর্তমানে তালা হাসপাতালে ভর্তি রয়েছে। তার কানের পর্দা ফেঁটে গেছে। আমরা এই হত্যাকান্ডে বিচার চাই।

এদিকে, রাতেই স্থানীয়রা পুলিশের জরুরী সেবা সার্ভিস ৯৯৯ ফোন দেয়। এরপরপরই পুলিশ সরদার মশিয়ারকে আটক করে।

অপরদিকে, এ হত্যাকান্ডে বিচার দাবি করে মঙ্গলবার সকালে লুৎফর রহমানের মরদেহ নিয়ে তালা উপশহরে মিছিল করে থানা ঘেরাও করে গ্রামবাসী। এ সময় গ্রামবাসী খুনীদের ফাঁসির দাবিতে স্লোগান দেয়।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, জিজ্ঞাসাবাদের জন্য সরদার মশিয়ারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *