ঢাকাSunday , 16 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন এমপি রবি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 August 2020, 22:33

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে জাতীয় শোক দিবসের কার্যক্রম শুরু করেন।

এসময় এমপি রবি এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মহান আল্লাহর দরবারে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে এমপি রবি বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে মহান স্বাধীনতার ইতিহাস সম্বলিত ছবি ঘুরে ঘুরে দেখেন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে নিরাপদ সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়। এসময় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *