ঢাকাSunday , 16 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত করেছে জেলা যুবলীগ

admin ঢাকা
আপডেট: 16 August 2020, 22:03

নিজস্ব প্রতিনিধি : বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস ২০২০ যথাযথ মর্যাদায় পালিত করেছে সাতক্ষীরা জেলা যুবলীগ । শনিবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় সদর উপজেলার সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা যুবলীগের আয়োজনে রান্না খাবার সহ মুখের মাস্ক বিতরন করেন জেলা যুবলীগের নেতৃত্ববৃন্দ। এছাড়া সাতক্ষীরা সদর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে জেলা যুবলীগের আহবানে মিলাদ দোয়া প্রার্থনা করে পৌর যুবলীগ ও ওয়ার্ড যুবলীগ নেতৃত্ববৃন্দ। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জেলা যুবলীগের রান্না খাবার বিতরন উদ্বোধন করেন। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি সাতক্ষীরা জেলা যুবলীগের সকল নেতৃত্ববৃন্দকে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য বিধি মেনে কাজ করার নির্দেশ দেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা শহিদ হয়েছেন তাদের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করার আহবান জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম নান্টু, জেলা যুবলীগের এক নং সদস্য স ম আব্দুস সাত্তার, জেলা যুবলীগের সদস্য মীর মহিতুল আলম মহি, জেলা যুবলীগের ভবিষ্যৎ কর্নধর সাবেক ছাত্র নেতা বাংলাদেশ ছাত্র লীগ কেন্দ্রীয় নির্বাহী সদস্য জি এম ওয়াহিদ পারভেজ,সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান,যুবনেতা শেখ আব্দুল হালিম, যুবনেতা মিলন রায়,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা, যুবনেতা আব্দুল্যাহ আল মামুন, যুবনেতা তানভীর কবির রবিন, যুবনেতা এম আলমঙ্গীর হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *