ঢাকাSunday , 16 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আ ফ ম রুহুল হক এমপির সহধর্মিণীর চেহেলাম অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 August 2020, 22:02

নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নলতা শরীফ শাহী জামে মসজিদে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপির সহধর্মিণী মিসেস ইলা হকের চেহেলাম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) বাদ আছর আলোচনা, মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিসেস ইলা হকের স্মৃতিচারণ এবং পবিত্র কোরআন ও হাদীসের আলোকে আলোচনা রাখেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব মাও. মো: আবু সাঈদ রংপুরী।

মিলাদ শরীফ ও কেয়াম পরিবেশন করেন অত্র শাহী জামে মসজিদের পেশ ইমাম মাও. মো: আশরাফুল ইসলাম আজিজী ও হাফেজ মো: হাবিবুর রহমান।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমার স্বামী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি, পুত্র প্রকৌশলী জিয়াউল হক সুমন, জামাতা অধ্যাপক ডা: কামরুজ্জামান মন্টা, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি ও পাক রওজা শরীফের খাদেম মো: আব্দুর রাজ্জাক, মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: এনামুল হক খোকন, সহ-সম্পাদক মো: মালেকুজ্জামান, কোষাধ্যক্ষ মো: আনোয়ারুল হক, কর্মকর্তা মো: সাইদুর রহমান, মো: ইউনুস, আবুল ফজল শিক্ষক, মো: শফিকুল আনোয়ার রঞ্জু সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, দেবহাটা উপজেলার পরিষদের প্রাক্তন চেয়ারম্যান অ্যাড. স ম গোলাম মোস্তফা, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মো: মুজিবর রহমান,

সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান মনি, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আনিছুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক মো: আবুল হোসেন পাড়, মুক্তিযোদ্ধা আবু দাউদ, হাফেজ মো: শামছুল হুদা, নলতা হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডা: আবুল ফজল মাহমুদ বাপী, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি ও সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লাহ কলেজের সিনিয়র প্রভাষক মো: মনিরুজ্জামান (মহসিন), গোলাম মুক্তাদির, মোখলেছুর রহমান মুকুল, সংবাদ কর্মী মো: রফিকুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকর্মীবৃন্দ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাতক্ষীরা-৩ তথা বিভিন্ন এলাকা হতে আগত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতা কর্মীবৃন্দ, মরহুমার অন্যান্য আত্মীয়-স্বজন, প্রতিবেশী তথা নানা শ্রেণি-পেশার কয়েক হাজার মুসল্লী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *