খলিষখালী ইউনিয়ন যুবদলের সম্পাদকসহ গ্রেফতার ৪
পাটকেলঘাটা/খলিষখালী প্রতিনিধি: খলিষখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আওয়াল উদ্দীনসহ পাটকেলঘাটায় নাশকতা মামলায় চারজন গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পাটকেলঘাটা সদরের আব্দুর রশিদের ছেলে রেজাউল করিম (৪৭), খলিষখালী দুধলির চর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে আওয়াল উদ্দীন (৪৪), নগরঘাটার কাপাশডাঙ্গা গ্রামের আ. মালেকের ছেলে রেজাওয়ান হোসেন (৩০) ও ধানদিয়ার মনিকহার গ্রামের শামছুজ্জামানের ছেলে আলী মোর্তজা (৫৫)।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা জানান, পুলিশ মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে পাটকেলঘাটা সদর থেকে রেজাউল করিম, খলিষখালী দুধলির চর গ্রাম থেকে আওয়াল উদ্দীন, নগরঘাটার কাপাশডাঙ্গা গ্রাম থেকে রেজাওয়ান হোসেন এবং ধানদিয়ার মনিকহার গ্রাম থেকে আলী মোর্তজাকে নাশকতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply