ঢাকাFriday , 14 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রয়াত মৌলভী আনছার উদ্দিনের চল্লিশা উপলক্ষে মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 August 2020, 21:33

নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জের নলতায় প্রয়াত আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদের চল্লিশা উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নলতা শরীফ শাহী জামে মসজিদে জুম্মা নামাজ শেষে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। নলতা পাক রওজা শরীফের প্রয়াত খাদেমের কর্মময় নানা দিক নিয়ে আলোচনা পরবর্তী দোয়া পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মুফতি মাওলানা মো: আবু সাঈদ।

মিলাদ শরীফের বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন শাহী জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ মাওলানা মো: আশরাফুল ইসলাম, আলহাজ্জ হাফেজ মো: শামছুল হুদা, হাফেজ মো: হাবিবুর রহমান প্রমুখ। মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি, কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি ও সাবেক সাংসদ মুনসুর আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক রাসেল, কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি ও ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম, সহ-সভাপতি ও নলতা পাক রওজা শরীফের ভারপ্রাপ্ত খাদেম আলহাজ্জ মো: আব্দুর রাজ্জাক,

থানা অফিসার ইনচার্জ মো: দেলোয়ার হুসেন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: এনামুল হক খোকন, সহ-সম্পাদক ও খাদেম সাহেবের ভ্রাতা চৌধুরী আমজাদ হোসেন, সহ-সম্পাদক মো: মালেকুজ্জামান, কোষাধ্যক্ষ মো: আনোয়ারুল হক, কর্মকর্তা মো: সাইদুর রহমান, মো: ইউনুছ, আবুল ফজল, মো: আজিজুর রহমান পাড়, ডা: নজরুল ইসলাম, রবিউল হক, একরামুল রেজা, শফিকুল হুদা, শফিকুল আনোয়ার রঞ্জু, খায়রুল হাসান, শফিকুল ইসলাম বাচ্চু, মুক্তিযোদ্ধা আবু দাউদ, মো: আনিছুজ্জামান খোকন, ইঞ্জিনিয়ার জিয়াউল হক সুমন, ডা: আকবর হোসেন সহ কেন্দ্রীয় ও শাখা মিশনের বিভিন্ন কর্মকর্তা, শুভাকাক্সক্ষী, খাদেম সাহেবের আত্মীয়-স্বজন তথা সরকারি, বেসরকারি নানা শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *