ঢাকাThursday , 19 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বয়স ও বিষয়ভিত্তিক নৃত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

admin ঢাকা
আপডেট: 19 July 2018, 15:08

ডেস্ক রিপোর্ট: ‘নৃত্য-গীতে রোপণ করি স্বাধীনতার চেতনা’ প্রতিপাদ্যকে ধারণ করে সাতক্ষীরায় বয়স ও বিষয়ভিত্তিক নৃত্য প্রতিযোগিতা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নাসরিন খান লিপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পত্রদূত’র উপদেষ্টা সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক নাহিদা পারভীন পান্না, অ্যাডভোকেট শফিউল ইসলাম খান, বর্ণমালা একাডেমির সাংগঠনিক সম্পাদক লিটন শিকদার, হাফিজুর রহমান মাসুম প্রমুখ।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন’র সংগীত শিল্পী ও সংগীত প্রযোজক আবু আফ্ফান রোজ বাবু, বাংলাদেশ টেলিভিশনের নৃত্য পরিচালক দীপক দত্ত, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক রুহুল আমিন বাবু প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, সংস্কৃতি চর্চার মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালি জাতির স্বাধীনতা, ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরতে হবে। স্বাধীনতা বিরোধী সেই শকুনেরা আজো জাতির পতাকা খামচে ধরতে চায়। নৃত্যের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে উদ্বুদ্ধ করতে হবে। সাতক্ষীরার সুনাম ধরে রাখতে প্রতিযোগিতায় বিজয়ীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সাতক্ষীরা জেলা শাখার সদস্য ও বর্ণমালা একাডেমির পরিচালক শামীমা পারভীন রতনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *