ঢাকাThursday , 13 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নওয়াবেঁকী হাইস্কুলের ৫ তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন


August 13, 2020 9:19 pm
Link Copied!

শ্যামনগর অফিস : শ্যামনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে নওয়াবেঁকী হাইস্কুলের ৫ তলা বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন এমপি জগলুল হায়দার। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১ টায় বিদ্যালয় ক্যাম্পাসে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে সাতক্ষীরা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের আওতাধীন বিদ্যালয়টি ৫ তলা বিশিষ্ট ভবনের জন্য ৪ কোটি ১২ লক্ষ টাকা বরাদ্দ হয়।

ভিত্তি প্রস্থর স্থাপনে শুভ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইকরামুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ, আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গাজী কামরুল ইসলাম, সেক্রেটারি সাধুরঞ্জন মন্ডল, এনজিএফ নির্বাহী পরিচালক লুৎফর রহমান, আওয়ামী লীগ নেতা এম মারুফ বিল্লাহ, উপজেলা যুবলীগের আহŸায়ক জাকির হোসেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম মোস্তফা কামাল, ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি রবিউল ইসলাম, ঠিকাদার প্রতিনিধি দিলীপ বিশ্বাস, বিদ্যালয়টির প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, প্রধান শিক্ষক হযরত আলী, প্রধান শিক্ষক শফিউল আযম মিন্টু প্রমুখ। ভবনটি মেসার্স সোহেল ট্রেডার্স অ্যান্ড লিটন ট্রেডার্স (জেভি) নামীয় ঠিকাদার প্রতিষ্ঠান নির্মাণের জন্য মনোনীত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।