ঢাকাThursday , 13 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় নবজাতক শিশু উদ্ধার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 August 2020, 21:06

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শার বাগঁআচড়ায় একদিনের সদ্য নবজাতক এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাগঁআচড়া পল্লীবিদ্যুৎ অফিসের সামনে রাজ্জাক কলুর মিলের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সদ্য নবজাতক বাচ্চাটি কন্যা সন্তান।

সূত্র মতে জানা যায়, বুধবার রাতে কে বা কারা নবজাতক শিশুটি ফেলে রেখে যায়। সকালে রাস্তার পাশে চায়ের দোকানদার দেখতে পায় সদ্য নবজাতক একটি শিশু কাপড়ে মুড়ানো অবস্থায় ছটফট করছে। শিশুটিকে জীবিত উদ্ধার করে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ যেয়ে বাচ্চাটি নিরাপদ পরিচর্যা করার জন্য চায়ের দোকানদার বাবুলকে লিখিত নিয়ে তার কাছে হস্থান্তর করা হয়।

এ ঘটনা মুহ‚র্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক এলাকাবাসী শিশুটিকে একনজর দেখার জন্য ভিড় জমাতে থাকেন। বাগঁআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং নবজাতক শিশুটির বিষয় খোঁজ খবর নিয়েছি তার জন্মদাত্রীর সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *