ঢাকাTuesday , 11 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জনতা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসারের বিদায় অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 11 August 2020, 21:43

প্রেস বিজ্ঞপ্তি : জনতা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: ইউনুস হোসেনের অবসর জনীত বিদায় অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকালে সাতক্ষীরা এরিয়া অফিসে অনুষ্ঠিত হয়।
জনতা ব্যাংক লিমিটেড সাতক্ষীরা এরিয়া প্রধান মো: জাকির হোসেনের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক লিমিটেড সাতক্ষীরা কর্পোরেট শাখার ব্যবস্থাপক মো: রকনুজ্জামান।
এছাড়া, জেলার সকল শাখা ব্যবস্থাপক, এরিয়া অফিসের সকল কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও সিবিএ নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিদায় অনুষ্ঠানে সংবর্ধিত মো: ইউনুস হোসেন সকলের কাছে দোয়া চেয়ে বলেন, ১৯৮৮ সালের ৬ সেপ্টেম্বর জনতা ব্যাংকে যোগদানের পর থেকে আজ পর্যন্ত চাকুরী জীবনে আমার উপর অর্পিত দায়িত্ব সততা ও সফলতার সাথে সঠিকভাবে পালন করেছি।
অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে জনতা ব্যাংক লিমিটেড সাতক্ষীরা এরিয়া অফিসের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, জনতা ব্যাংক লিমিটেড সাতক্ষীরা এরিয়া অফিসের প্রিন্সিপাল অফিসার মাগফুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *