ঢাকাTuesday , 18 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

২শ’ দুস্থ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে ঢেউ টিন ও চেক বিতরণ

admin ঢাকা
আপডেট: 18 September 2018, 23:29

ফাহাদ হোসেন: সদর উপজেলার ২শ’ দুস্থ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে ২শ’ বান ঢেউ টিন ও ৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এ ঢেউ টিন ও চেক বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সৈয়দ নাজমুল হক বকুল ও আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
এসময় এমপি রবি বলেন, শেখ হাসিনা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে এবং জাতির ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের অসহায় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে বিশে^র দরবারে মানবতার মা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *