ঢাকাMonday , 10 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর উপজেলা চেয়ারম্যান ও তিন চিকিৎসকসহ ৪৭ জনের করোনা শনাক্ত: উপসর্গে মৃত্যু-১

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 August 2020, 21:47

নিজস্ব প্রতিনিধি : গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে সদর উপজেলার চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুসহ তার পরিবারের ৪ জন, তিন জন চিকিৎসক ও দুই জন স্বাস্থ্য কর্মীসহ ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ৮শ’ ৩৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার সকালে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে উক্ত ৪৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, আজ পর্যন্ত এ জেলা থেকে মোট ৪ হাজার ২৪৮ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ৩ হাজার ২৪৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছেছে। এর মধ্যে ৮৩৯ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ ও বাকি সব নেগেটিভ এসেছে। এছাড়া ৬০৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে। এদিকে সোমবার সকাল পৌনে সাতটায় করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় ফতেমা খাতুন(১০৩) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামের আফতাব আলীর স্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *