ঢাকাSaturday , 8 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গমাতার জন্মবার্ষিকীতে কলারোয়ায় সেলাই মেশিন প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 August 2020, 20:28

কলারোয়া প্রতিনিধি : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কলারোয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। শনিবার (০৮ আগস্ট) উপজেলা মিলনায়তনে মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন দুস্থ নারীদের মাঝে এই সেলাই মেশিন বিতরণ করেন। প্রশিক্ষক মো. বেলাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দীন। অনুষ্ঠানে করোনায় ক্ষতিগ্রস্ত নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *