ঢাকাFriday , 7 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেঁড়াগাছি সীমান্তে ২ কেজি গাঁজা সহ আটক-১

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 August 2020, 21:11

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি : কলারোয়ার কেঁড়াগাছি সীমান্তে ২ কেজি গাঁজা সবুজ আলী (২৮) নামে একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। আটক সবুজ আলী উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা কাহার পাড়া এলাকার সাফ্ফার আলীর ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির কাকডাঙ্গা বিওপি ক্যাম্প সূত্রে জানা গেছে, ‘শুক্রবার (০৭ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কাকডাঙ্গা বিওপি ক্যাম্পের হাবিলদার নূরে আলমের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজার-বাকসা এলাকায় অভিযান চালিয়ে ২কেজি গাঁজাসহ সবুজকে আটক করা হয়। এ সময় সবুজের ব্যবহৃত হিরো সিডি ডিলাক্স মোটরসাইকেল জব্দ করা হয়’। জানা গেছে, সবুজ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। বিজিবির কাকডাঙ্গা বিওপির হাবিলদার নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *