ঢাকাFriday , 7 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় জীবনের নিরাপত্তার দাবিতে প্রবাসীর সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 7 August 2020, 20:50

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় জীবনের নিরাপত্তা ও সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে দিশেহারা হয়ে সংবাদ সম্মেলন করেছেন এক মালয়েশিয়া প্রবাসী। শুক্রবার (০৭ আগস্ট) সকালে কলারোয়া সাংবাদিক পরিষদে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা গ্রামের আব্দুস সোবহান মোড়লের ছেলে মালয়েশিয়া প্রবাসী আব্দুস খালেক মোড়ল সংবাদ সম্মেলনে এ দাবি জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘প্রায় দেড় বছর পূর্বে আমি মালয়েশিয়া থেকে বাড়িতে আসি। বাড়িতে এসে কৃষি কাজ শুরু করি। আমার কৃষি জমির পাশে একই এলাকার মৃত করিম সরদারের ছেলে প্রভাবশালী আনিছ সরদার অভিনব কায়দায় মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছেন। বালু উত্তোলনের ফলে আমার জমিসহ আশপাশের জমিতে ধস দেখা দিয়েছে। এতে আমি গত ১০ জুলাই মৌখিক ভাবে নিষেধ করলে তারা আমার কথায় কর্ণপাত না করে উল্টো আমাকে হুমকি দিয়ে আসছেন। এর প্রতিকার চেয়ে গত ১৩ জুলাই কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি অফিসে লিখিত ভাবে জানাই। পরে ১৫ জুলাই সহকারী কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করে বালু উত্তোলন বন্ধ করে দেন। এর পর থেকে বালী উত্তোলনকারী আনিছ সরদার তার ক্ষতিপূরণের দাবিতে আমাকে নানা ভাবে হুমকি দিয়ে আসছেন। এক পর্যায়ে ওই এলাকার বাবু, আহম্মাদ আলী, জিয়ারুল ইসলাম, তুহিন আমাকে জীবন নাশের হুমকি দেয়া অব্যাহত রেখেছেন। মোবাইল ফোনে বাবু আমাকে অশালীন ভাষায় গালি গালাজ করে। তাদের অব্যাহত হুমকিতে আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি আরও বলেন, যে কোন সময় ওই সন্ত্রাসীরা আমাকে খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করতে পারে বলে আমি ধারণা করছি। বিষয়টি তিনি (আব্দুস খালেক) সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে অভিযুক্ত আনিছ সরদারের মোবাইল ফোন না থাকায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে এ বিষয়ে অভিযুক্ত বাবু জানান, ‘ওই সময় তার সাথে কথা কাটা-কাটি হয়েছিল আর তক্ষুনি বিষয়টি মিটে গিয়েছিল। তার সাথে আমার কোন বিরোধ নেই’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *