ঢাকাThursday , 6 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ১৫ আগস্ট পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 August 2020, 21:57

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক ও সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মÐলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা মোল্যা রফিকুল ইসলাম, বুদ্ধদেব সরকার, জগদীশ সানা, আব্দুস সামাদ বাচ্চু, যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, কৃষক লীগের সভাপতি স ম সেলিম রেজা, শ্রমিক লীগের সভাপতি ঢালী মো. সামছুল আলম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম সাহেব আলী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রণজিৎ বৈদ্য, ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন প্রমুখ।

সভায় কেন্দ্রীয় ও জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন করতে আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান উপদেষ্টা সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি, আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মÐল ও সহ সভাপতি নীলকণ্ঠ সোম। মোল্যা রফিকুল ইসলামকে আহŸায়ক করে বুদ্ধদেব সরকার, মুজিবর রহমান, জগদীশ সানা, আব্দুস সামাদ বাচ্চু, আহসান উল্যাহ আছু, রণজিৎ বৈদ্য এবং সকল কমিটির সভাপতি/সম্পাদককে সদস্য করে আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *