ঢাকাThursday , 6 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জাতীয় শোক দিবস পালনে মাসব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন

admin ঢাকা
আপডেট: 6 August 2020, 20:53

প্রেস বিজ্ঞপ্তি : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ কে সামনে নিয়ে মাসব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন করেছে জেলা প্রশাসন সাতক্ষীরা। সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল বলেন, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে জাতীয় শোক দিবস পালনের পাশাপাশি, সারা মাস ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা হাতে নিয়েছে জেলা প্রশাসন সাতক্ষীরা। এ সকল আয়োজন অনলাইনে জুম এর পাশাপাশি, ফেসবুক লাইভ এবং লোকাল কেবল চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। জাতীয় শোক দিবস ১৫ আগস্ট ২০২০, সকাল ৮ টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। সকাল ১১ টায় রয়েছে শোক দিবসের বিশেষ আলোচনা অনুষ্ঠান, বিকাল ৩ টায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ কুইজ প্রতিযোগিতার বিশেষ রাউন্ড অনুষ্ঠিত হবে। সাড়ে ৩ টায় ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা, রাত ৯ টায় রয়েছে আবৃত্তি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান: বঙ্গবন্ধু ও বাংলাদেশ। এছাড়া সুবিধামতো সময়ে মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে এবং সুবিধাজনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা, কবিতা আবৃত্তি, হামদ-নাত আয়োজন করা হবে। জাতীয় শোক দিবসের আয়োজনে পাশাপাশি সারা মাসব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন সাতক্ষীরা। জাতীয় শোক দিবস উপলক্ষে ৫ আগস্ট রয়েছে অসমাপ্ত আত্মজীবনীর উপর পাঠ ও আলোচনা। ৭ আগস্ট রয়েছে আলোচনা অনুষ্ঠান ‘তারুণ্যের ভাবনা বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা। ১০ আগস্ট উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দদের নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান-বঙ্গবন্ধু ও বাংলাদেশ। ১১ আগস্ট বঙ্গবন্ধু ও বাংলাদেশ শিরোনামে বিশেষ আলোচনা অনুষ্ঠান যেখানে আলোচক হিসেবে থাকবেন সাতক্ষীরা জেলার বীর মুক্তিযোদ্ধাগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। এছাড়া ১২ আগস্ট রয়েছে আবৃত্তি অনুষ্ঠান বঙ্গবন্ধু ও বাংলাদেশ। সারা মাস ব্যাপী সাংস্কৃতিক আয়োজন চলমান থাকবে। আয়োজনে যুক্ত থাকতে সংযুক্ত থাকুন জেলা প্রশাসক সাতক্ষীরার ফেসবুক পেইজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *