ঢাকাWednesday , 5 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ


August 5, 2020 8:47 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : দেবহাটায় পূর্ব বিরোধের জের ধরে শামিমা ইয়াসমিন সাথী (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তিনি দেবহাটা উপজেলার দক্ষিণ সখিপুর গ্রামের কবির হোসেনের স্ত্রী। বুধবার (০৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব শত্রæতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূ শামিমা ইয়াসমিন সাথীর বাড়িতে ঢুকে তাকে বেধড়ক পিটিয়ে জখম করে প্রতিপক্ষরা। বর্তমানে তিনি সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের স্বামী কবির হোসেন জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মৃত বাবুর আলী সরদারের ছেলে আকবর আলীর পরিবারের সাথে তাদের বিরোধ চলে আসছিল। সম্প্রতি তাদের আরেক প্রতিবেশী নওশের আলী মারা গেলে মঙ্গলবার তাদের বাড়িতে মৃত্যু পরবর্তী অনুষ্ঠান ছিল। ৩০/৪০ জন আত্মীয় স্বজনের খাওয়ার ব্যবস্থা করা হয় কবির হোসেনের বাড়িতে।
কিন্তু অনুষ্ঠান শেষে বুধবার সকালে ডেকোরেটারের সামগ্রী ফেরত আনতে একটি ভ্যান ভুল করে কবির হোসেনের বাড়ির পরিবর্তে পূর্ব বিরোধ থাকা প্রতিবেশী আকবর আলীর বাড়িতে ঢুকে পড়ে। এ সময় আকবর আলী (৪০) তার স্ত্রী সালমা খাতুন (৩২), ছেলে আবু সাঈদ (১৮) ও আকবরের ভাই আজগর আলী ক্ষিপ্ত হয়ে কবির হোসেনের বাড়িতে ঢুকে পড়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
সে সময়ে কবির হোসেন বাড়িতে ছিলেন না। গালিগালাজের এক পর্যায়ে তারা কবির হোসেনের স্ত্রী শামিমা ইয়াসমিন সাথীকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে জখম এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। পরে স্থানীয় প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে শামিমা ইয়াসমিন সাথীকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের পরিবারের পক্ষ থেকে বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা জানান, ‘অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।