নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর সদরের যাত্রী ছাউনি দখলদারের হাত থেকে উন্মুক্ত করেছে উপজেলা প্রশাসন। বুধবার (০৫ আগস্ট) বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারীর নির্দেশনা মোতাবেক যাত্রী ছাউনির অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন শ্যামনগর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই সিদ্দিকী। এ সময় তিনি জনসাধারণের বিশ্রামের স্বার্থে উক্ত স্থানে পুনরায় কোনো স্থাপনা তৈরি না করতে ব্যবসায়ীদের কাছে অনুরোধ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
