ঢাকাTuesday , 4 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 August 2020, 21:21

নিজস্ব প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ যথাযথ মর্যাদায় পালনের লক্ষে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ঘোষিত আংশিক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৪ আগস্ট) বেলা ১১টায় সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের পুরাতন আইনজীবী ভবনে সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাম মোরশেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

স্বাধীনতার মহান স্থপতি বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ যথাযথ মর্যাদায় পালনের লক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান অসলে, সরদার নজরুল ইসলাম, কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, মোস্তাফিজুর রহমান নাসিম, সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দীন সফি, শেখ মনিরুল হোসেন মাসুম, গণেশ চন্দ্রসহ সদর উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *