ঢাকাTuesday , 28 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালার মাগুরা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 July 2020, 21:43

মাগুরা (তালা) প্রতিনিধি : তালার মাগুরায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ কার্ডধারী অসহায় ও দুস্থ মানুষের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে মাগুরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঈদ উপহার ১০ কেজি করে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি গণেশ দেবনাথ। চাউল বিতরণ কর্মসূচিতে ইউপি সচিব রেহেনা খাতুন, ইউপি সদস্য শেখ মইনূর ইসলাম, মোশারাফ হোসেন, আনছার আলী, সমীরণ সরকার, তানিয়া বেগম, রাজ্জাক বিশ্বাস, সাবেক ছাত্রলীগ নেতা মুকুল দাশ, গ্রাম পুলিশ আব্দুল রাজ্জাক, তুষার দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় ৯টি ওয়ার্ডের ১ হাজার ৮৭ জনের মাঝে মাথাপিছু ১০ কেজি চাল উপহার দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *