ঢাকাTuesday , 28 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে সরকারি সম্পত্তি দখল করে ভবন নির্মাণ বন্ধের দাবিতে সাংবাদিক সম্মেলন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 July 2020, 21:38

প্রেস বিজ্ঞপ্তি : কালিগঞ্জের বাঁশতলা বাজার সংলগ্নে কার্পেটিং সড়কের পাশে সরকারি সম্পত্তি দখল করে ভবন নির্মাণের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন জাকির।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দক্ষিণ শ্রীপুর ইউপি সদস্য, ফতেপুর গ্রামের মৃত ছামসুর রহমান মেম্বরের পুত্র ভূমি-দস্যু, পর সম্পদ লোভী কামাল উদ্দীন সরদারের নেতৃত্বে খাস সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের করছে। স্থানীয় তহশীলদার নায়েব নন্দ বাবুর যোগসাজশে দুইতলা ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। শ্রম আইনের তোয়াক্কা না করে শুক্রবারেও রাজমিস্ত্রি ও শ্রমজীবীদের ভয়ভীতি দেখিয়ে সারাদিন সেন্টারিং কাজ করিয়েছে। তিনি সরকারী খাস ভুক্ত সম্পত্তি অনুকুলে নিতে গড়িমসি করছেন। তারই যোগসাজশে সম্পূর্ণ পেশিশক্তির জোরে ডাবলুগং অবৈধভাবে দলীয় পরিচয় আর পেটোয়া বাহিনীর ভয় দেখিয়ে ফতেপুর মৌজার ৩৪৪ ও ৩৪৬ খতিয়ানের বিএস ১/১ খতিয়ানের ১৪১৭ দাগের মোট জমির মধ্যে সরকারী ১১ শতাংশ জমি জবরদখল করে তার উপরে বহুতল ভবন নির্মাণ করছে।

সরকারী মূল্যবান সম্পত্তি রক্ষার্থে জরুরীভাবে নির্মাণ কাজ বন্ধের দাবি জানিয়েছেন। কামাল মেম্বর তার ভাই ডাবলু, চাচা জলিল সরদার, খলিল সরদার ও চাঁচাত ভাই সুমন সরদার গংরা এমনিভাবে নদী ও খালের চর, সড়ক ও জন পথের জায়গা দখল করে অনেক সম্পত্তির মালিক বনে গেছে। এক্ষুণি পর সম্পদ লোভী, ভূমি-দস্যুদের প্রশাসনিক ভাবে দমন না করলে তাদের দ্বারা সরকারী সম্পত্তি বেদখল হতেই থাকবে। তারা বাঁশতলা বাজার ও বাঁশতলা মৎস্য সেট সহ বিভিন্ন এলাকায় সর্বক্ষণ ত্রাসের রাজত্ব কায়েম করে। খাস সম্পত্তি দখল করে চড়া মূল্যে এলাকার সহজ সরল মানুষদের নিকট বিক্রি করে থাকে। তাদের ভয়ে এলাকায় কেহ মুখ খুলতে সাহস পায় না। তাদের হীন কর্মকান্ডে সহযোগিতায় সর্বক্ষণ সন্ত্রাসী ও পেটোয়া বাহিনী থাকে। এ ব্যাপারে ভূমি দস্যু ডাবলু গংদের নির্মাণ কাজ বন্ধ এবং তাদেরকে অতি দ্রæত আইনের আওতায় আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *