ঢাকাTuesday , 28 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোমরায় বিয়ের প্রলোভনে ধর্ষণ বেষ্টটিমের সভাপতি গ্রেপ্তার

admin ঢাকা
আপডেট: 28 July 2020, 21:32

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ভোমরায় বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ এবং অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাসুদ হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক ভোমরা ল²ীদাড়ী এলাকার শহিদুল ইসলামের ছেলে। রোববার (২৬ জুলাই) নিজ বাড়ি হতে মাসুদকে গ্রেপ্তার করে পুলিশ।
ধর্ষক মাসুদ হোসেন বেষ্টটিম ভোমরা ইউনিয়ন শাখার সভাপতি।
মামলা সূত্রে জানা গেছে, ভোমরা ল²ীদাড়ী এলাকার এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কয়েক মাস পূর্বে তার চাচার বাড়িতে বেড়াতে যায়। ২৭ মে ২০১৯ এবং ৩ ডিসেম্বর ১৯ তারিখে বিয়ের প্রলোভন দেখিয়ে একই এলাকার মাসুদ তার কন্যাকে ধর্ষণ করে। সে সময় কৌশলে কন্যার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ওই লম্পট মাসুদ। পরে ওই ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগী কন্যার পিতার কাছে ১লক্ষ টাকা চাঁদা দাবি করে। সে সময় ৩০ হাজার টাকা দিয়ে কিছু ছবি দিলেও পরবর্তীতে আবারও ৫০ হাজার টাকা দাবি করে-না দিলে ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এবিষয়ে তার বড় ভাইয়ের কাছে অভিযোগ দিলে তিনিও চাঁদা টাকার জন্য চাপ দিতে থাকেন। এক পর্যায়ে ওই লম্পট মাসুদের দাবিকৃত টাকা না দেওয়ায় ওই ছবি ও ভিডিও ইন্টারনেটসহ বিভিন্ন অ্যাপসে ছড়িয়ে দিতে থাকে। উপায়ন্তর হয়ে ভুক্তভোগী কন্যার পিতা বাদী হয়ে গত ২৬ জুলাই ২০২০ সাতক্ষীরা সদর থানায় নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার নং ৯০। উক্ত মামলায় পুলিশ অভিযুক্ত মাসুদকে গ্রেপ্তার করে। এঘটনায় ভুক্তভোগীর পরিবার ওই লম্পটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
অন্যদিকে এলাকাবসি জানায়, ধর্ষক মাসুদ হোসেন বেষ্ট টিমের ভোমরা ইউনিয়ন শাখার সভাপতি হওয়ায় এলকায় মান্তানি ও চাঁদাবাজি করে আসছিলো। সাধারণ মানুষকে জিম্মি করে অনৈতিক সুবিধা গ্রহণসহ স্কুল কলেজগামী ছাত্রীদের উত্তাক্ত করে আসছিলো। বেষ্টটিম মানে সরকারি লোক ভেবে ভয়ে অনেকেই তার ভয়ে মুখ খুলতে সাহস পেত না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *