ঢাকাMonday , 27 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাজিরহাটের জননী নার্সিং হোমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 July 2020, 21:50

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া কাজীরহাটের জননী নার্সিং হোম (ক্লিনিক) লাইসেন্স ছাড়াই পরিচালনা এবং ভুয়া চিকিৎসক ও নার্স দিয়ে রোগীদের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সাতক্ষীরা সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন কলারোয়া উপজেলার নাকিলা গ্রামের খোরশেদ আলীর পুত্র রমজান আলী।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, তিনি একজন অসহায় ট্রাক চালক। সম্প্রতি তার পিতার প্রসব বন্ধ হয়ে গেলে কাজীর হাটের জননী নার্সিং হোম ক্লিনিকে নিয়ে যান। সেখানে তার পিতাকে কয়েকটি ইনজেকশন ও স্যালাইন দিয়ে বলে রোগী সুস্থ হয়ে গেছে বাড়ি নিয়ে যাও। সে সময় তার হাতে একটি ব্যবস্থাপত্র দেন। তবে ক্লিনিকে নিয়ে গেলে যে ইনজেকশন দেওয়া হয় তা সারা পৃথিবীতে নিষিদ্ধ। ইনজেকশন দেওয়ার পর খালি ভাঙা শিশি তুলে নিয়ে চিকিৎসক ও ফার্মেসিতে দেখালে তারা বলে এটি তো পৃথিবীতে নিষিদ্ধ। এ ঘটনা জানাজানি হলে ক্লিনিকের মালিক আশরাফুল ইসলাম ও তার সহযোগীরা তাকে ডেকে জোরপূর্বক ওই ইনজেকশনের শিশিগুলো কেড়ে নেয়।

এছাড়া তার পিতার চিকিৎসা বাবদ ১ হাজার ৯শ’ ৭০ টাকা বিল দেন। ওই ব্যবস্থাপত্র অনুযায়ী তার বিল হয় সর্বোচ্চ ৮শ’ টাকা। অথচ সেখানে ১ হাজার ৯শ’ ৭০ টাকা বিল করে। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্লিনিকের মালিক জোরপূর্বক তার কাছ থেকে ১হাজার ৫শ’ টাকা আদায় করে এবং খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করেছেন, ‘ওই ক্লিনিকের কোন রেজিস্ট্রেশন নেই। বিধি মোতাবেক এমবিবিএস চিকিৎসক, প্রশিক্ষিত নার্স থাকার কথা থাকলেও তা নেই। সাইনবোর্ডে থাকে একজন চিকিৎসকের নাম। আর অপারেশন করে অন্যজন। ক্লিনিকে ভর্তি হলেই হাজার হাজার টাকা বিল ধরিয়ে দেওয়া হয় রোগীর পরিবারকে। এছাড়া তার ক্লিনিকে টেকনোলোজি ল্যাব এবং কোন টেকনোলোজিস্ট না থাকলেও ভুয়া স্বাক্ষর করে রক্তের গ্রæপিংসহ বিভিন্ন পরীক্ষার নামে হাজার হাজার টাকা উত্তোলন করে।

ক্লিনিক মালিক আশরাফুল নিজেই টেকনোলোজিস্ট সেজে মানুষের জীবন নিয়ে বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। শুধু এ ক্ষেত্রেই নয় তার ক্লিনিকে ভর্তি হয়ে অপ-চিকিৎসার কারণে একাধিক ব্যক্তির মৃত্যুও হয়েছে। অনেকেই ভুল চিকিৎসার কারণে ক্ষত নিয়ে দুর্বিষহ জীবন যাপন করে যাচ্ছেন। এ বিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত বলেন, অভিযোগ পেয়েছি। আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ওই ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *