ঢাকাMonday , 27 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাকডাঙ্গায় মধ্য রাতের সংঘর্ষে আহত এক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 July 2020, 21:30

লাঙ্গলজাড়া (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার কাকডাঙ্গা গ্রামে মধ্যরাতে সংঘর্ষ হওয়ার অভিযোগ উঠেছে। উক্ত ঘটনায় আহত আবু হুরায়রা (২৪) গুরুতর আহত অবস্থায় কলারোয়া হাসপাতাল চিকিৎসাধীন আছেন। আবু হুরায়রা কাকডাঙ্গা গ্রামের বিশউলের পুত্র।
আবু হুরায়রার মা আলমা খাতুন জানান গত রবিাবার দিবাগত রাত তিনটার দিকে ১০ থেকে ১২ জন লোক তার বাড়িতে এসে তার ছেলেকে নাম ধরে ডাকে। কারণ জানতে চাইলে তারা গেট এবং টিনের বেড়া ভাঙচুর করে। আলমা খাতুন বলেন তারা তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে । আরো বলেন আমি এদের মধ্য থেকে চারজন কে চিনতে পেরেছি। কাকডাঙ্গা গ্রামের শামসুর আলী ছেলে খোরশেদ (৩২) একই গ্রামের ছেলে জাহাঙ্গীর (২২) আলতাজ আলীর পুত্র মামুন (২৩) সুরত আলীর পুত্র হাসমত।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, গভীর রাতে পূর্ব পাড়ার খোরশেদ, দক্ষিণ পাড়ার বাড়িতে এসে হামলা চালায়। এতে করে দুই পক্ষের দুজনেই আহত হয়েছেন। আবু হুরায়রাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হলেও এটা এলাকার কেউ দেখেননি। সবাই জানেন খোরশেদরা খুলনাতে নাকি চিকিৎসাধীন আছেন। আমরা খোরশেদ দের সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মুনীর-উল গীয়াস জানান যে, কোন প্রকার অভিযোগ আসে নাই এ বিষয়ে তার কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *