ঢাকাMonday , 27 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়ায় ভিজিএফের চাল বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 July 2020, 21:08

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটার কুলিয়ায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ৯টায় সামাজিক দূরত্ব বজায় রেখে চাউল বিতরণের উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান এবং কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুলিয়া ইউনিয়নের ৪ হাজার ৭শ’ ৫৫টি হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণের জন্য পরিবার প্রতি ১০ কেজি করে ভিজিএফ চাউল বরাদ্দ দিয়েছেন। উদ্বোধনি দিনে ১,৩,৮,৯ নং ওয়ার্ডের ২ হাজার ৬শ’ ৩১টি পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয় এবং বাকি ওয়ার্ডের চাউল ক্রমান্বয়ে বিতরণ করা হবে বলে জানানো হয়। এ সময় কুলিয়া ইউপি সচিব খালিদ হাসান খান সহ সকল ওয়ার্ডের ইউপি সদস্যা ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *