ঢাকাSaturday , 25 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনার উপসর্গ নিয়ে চন্দনপুর এক জনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 July 2020, 22:32

কলারোয়া প্রতিনিধি : করোনার উপসর্গ নিয়ে কলারোয়ার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নে নিজ বাড়িতে এক জনের মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৫ টার দিকে নিজ বাড়িতে চিকিৎসা অবস্থায় তিনি মারা যান। মৃত ব্যক্তি কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর গ্রামের মৃত ওহাব আলীর পুত্র মহিনুল ইসলাম(৪০)।

চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি জানান, গত ১৬ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট শুরু হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেয়। কিন্তু সেই পরামর্শ না মেনে বাড়িতে চিকিৎসা নিতে থাকে বলে জানা যায়। বাড়িতে চিকিৎসা অবস্থায় কোন পরিবর্তন না আসায় গত দুই দিন আগে সাতক্ষীরা নিয়ে যায়। কিন্তু তার উপসর্গ দেখে ডাক্তার করোনা পরীক্ষার পরামর্শ দিলে পরীক্ষা না করিয়ে বাড়িতে চলে আসে। এখনও পর্যন্ত তার নমুনা পরীক্ষা করিয়েছে কি’না সেই রিপোর্ট পাওয়া যায়নি। চেয়ারম্যান জানান, স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *