ঢাকাSaturday , 25 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুন্সিগঞ্জে ভিজিএফের চাল বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 July 2020, 22:01

শ্যামনগর অফিস : শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মোড়ল জানান, শনিবার (২৫ জুলাই) পর্যন্ত তিনি তার ইউনিয়নের ৮ টি ওয়ার্ডের ভিজিএফ এর চাউল শান্তিপূর্নভাবে বিতরণ করেছেন। বাকি একটি ওয়ার্ডেও বিতরণ করবেন। তিনি ও চাউল গ্রহীতাগণ জানিয়েছেন চাউলের মান খুবই ভাল। পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে শ্যামনগরের দুস্থ ও অতি দরিদ্র মানুষের জন্য সরকার ৭৯৯.৭৭০ মেট্রিক টন চাউল বরাদ্দ দিয়েছেন। যাহা প্রত্যেকে ১০ কেজি করে উপজেলায় মোট ৭৯ হাজার ৯ শত ৭৭ জন উক্ত চাউল পাবে। শ্যামনগর গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমিনুর রহমান বুলবুল জানান, তার গোডাউন থেকে ৭ টি ইউনিয়নের ভিজিএফ এর চাউল সরবরাহ করা হচ্ছে। শ্যামনগর সদর বাদে ঈশ্বরীপুর, মুন্সিগঞ্জ, ভুরুলিয়া, কাশিমাড়ী, নুরনগর ও রমজাননগর ইউনিয়ন ইতিমধ্যে চাউল উত্তোলন করেছে। বাকি ৫টি ইউনিয়নের ভিজিএফ এর চাউল নওয়াবেঁকী গোডাউন থেকে সরবরাহ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *