ঢাকাThursday , 23 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝাউডাঙ্গায় বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 July 2020, 23:47

স্টাফ রিপোর্টার : মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধসহ সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষে সাতক্ষীরা সদর থানা পুলিশের উদ্যোগে ঝাউডাঙ্গা ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের হল রুমে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান, সদর থানার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, এস আই হাবিবুর রহমান, এ এস আই সাইফুল ইসলাম ঝাউডাঙ্গা ইউনিয়নে বিট পুলিশিং অফিস উদ্বোধন করেন। এ সময় ইউপি চেয়ারম্যান আজমল উদ্দিন, ইউপি সদস্য-সদস্যা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাগণ জানান, পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলার সবকটি ইউনিয়নেই বিট পুলিশিং কার্যক্রম শুরু হবে। প্রতিটি ইউনিয়নের বিট পুলিশিং কার্যক্রমের দায়িত্বে থাকবেন ১জন করে এসআই এবং ১ জন করে এএসআই। ঝাউডাঙ্গা ইউনিয়ন বিটের জন্য একটি মোবাইল (০১৭৬৮-৭৮১৯২৭) নং বরাদ্দ দেওয়া হয়েছে। বিট পুলিশিং সেবা চালু হওয়াতে ইউনিয়নের মানুষকে পুলিশি সেবা পেতে আর থানা পর্যন্ত যেতে হবে না। ইউনিয়ন বিট পুলিশিং অফিসেই যে কোন অভিযোগ বা সেবা গ্রহণ করা যাবে। পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে এবং গ্রাম্য টাউট-দালালদের দৌরাত্ম্যও কমে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *