নিজস্ব প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে আশাশুনির একটি মৎস্য সেটের ২ জনকে জরিমানা ও তাদের অপ-দ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে মহেশ্বরকাটি মৎস্য সেটে আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা।
এ সময় মৎস্য সেটের চায়না ফিসকে অপ-দ্রব্য পুশকৃত ৩০ কেজি মাছ ক্রয় করে নিজের কাছে রাখার অপরাধে ২ হাজার টাকা ও বাঁকড়া গ্রামের মৎস্য ব্যবসায়ী হাসানের অপ-দ্রব্য পুশকৃত ২০ কেজি বাগদা চিংড়ি আটক করে তাকে ৩ হাজার টাকা জরিমানা করেন বিজ্ঞ বিচারক। পরে অপ-দ্রব্য পুশকৃত মাছগুলো প্রকাশ্যে গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
