ঢাকাThursday , 23 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ফেন্সিডিলসহ এক নারী আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 July 2020, 23:00

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ৫১ বোতল ফেন্সিডিলসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সে গোয়ালডাঙ্গা গ্রামের শাহীন সরদারের স্ত্রী লিপি খাতুন (৩৮)। তার স্বামী ও সে মিলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল বলে পুলিশের অভিযোগ। বুধবার (২২ জুলাই) রাতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবিরের নেতৃত্বে এসআই হাসানুজ্জামান ও নারী কনস্টেবল আঁখি কীর্ত্তনিয়ার সহায়তায় ৫১ বোতল ফেন্সিডিলসহ লিপিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সংক্রান্তে আশাশুনি থানায় ১৮(০৭)২০ নং একটি মামলা রুজু করা হয়েছে। আটক লিপিকে বৃহস্পতিবার সকালে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *