ঢাকাThursday , 23 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় চুরির অভিযোগে গ্রেফতার-২

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 July 2020, 22:51

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় এক বিশেষ অভিযানে চুরির অভিযোগে ২ পেশাদার চোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) রাতে থানার ত্রিশমাইল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি পাটকেলঘাটার ভারসা গ্রামের নাজমুল মোড়লের ছেলে সোহাগ মোড়ল (৩২) ও রাঢ়ীপাড়া গ্রামের লিয়াকাত সরদারের ছেলে তুহিন সরদার (২৩)।

পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক এস আই জয় বালা জানান, বুধবার রাতে থানার ত্রিশমাইল এলাকা থেকে মোবাইল টাওয়ারে চুরি করার সময় তাদেরকে গ্রেফতার করা হয়। তিনি জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় একটি চুরির মামলাও রয়েছে। মামলা নং-৭। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি)কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বৃহস্পতিবার গ্রেফতারকৃত আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *