ঢাকাWednesday , 22 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে অর্থ বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 July 2020, 21:11

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রদত্ত অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হলরুমে এ অনুদান প্রদান করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল। এসময় নন-এনপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ৬ টি কলেজ ও ৯ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১১৬ জন শিক্ষক, কর্মচারীর মধ্যে প্রতি শিক্ষককে ৫ হাজার এবং কর্মচারীদেরকে ২ হাজার ৫শ’ টাকা করে অনুদান প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *