ঢাকাMonday , 17 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির বীর মুক্তিযোদ্ধা রমেশ চন্দ্র বসাকের জীবনাবসান

admin
September 17, 2018 10:19 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক রমেশ চন্দ্র বসাক (৬৭) এর জীবনাবসান হয়েছে।
রোববার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রমেশ চন্দ্র বসাক বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের মৃত অভয় চন্দ্র বসাকের ছেলে ও সাবেক ইউপি চেয়ারম্যান সঞ্জয় বসাকের ছোট ভাই।
জাসদ নেতা রমেশ চন্দ্র বসাক মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। আমৃত্যু তিনি আশাশুনি প্রেস ক্লাবের উপদেষ্টা ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।
সোমবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীনের উপস্থিতিতে মুক্তিযোদ্ধা রমেশ চন্দ্র বসাককে গার্ড অব অনার প্রদান করে পুলিশের একটি চৌকশ দল। এসময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ডেপুটি কমান্ডার আব্দুল করিম, ইউপি চেয়ারম্যান আবম মোছাদ্দেক, ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধা, আশাশুনি প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। পরে গাজীরমাঠ গ্রামের শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।