ঢাকাWednesday , 22 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝাউডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান সরদার মজিদ আর নেই

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 July 2020, 20:17

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি, ঝাউডাঙ্গা কলেজ ম্যানেজিং কমিটির সদস্য ও ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার আব্দুল মজিদ(৭৪) মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহ…..রাজিউন)। বুধবার (২২ জুলাই) ভোর রাত সাড়ে ৩ টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে উত্তর পাথরঘাটা গ্রামে তার নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শেখ খায়রুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, অর্থ সম্পাদক মোমিনুর রহমান সবুজ, দপ্তর সম্পাদক মিলন হোসেন, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক মামুনুর রশিদ, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক আজারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন পলি, রাজু ঘোষ, শাহারিয়া হোসেন, রবিউল ইসলাম, শরিফুল ইসলামসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। এদিকে তার মৃত্যুতে জেলাব্যাপী শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *