ঢাকাTuesday , 21 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর উপজেলা জামে মসজিদে করোনা আক্রান্তদের সুস্থতা কামনায় দোয়া

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 July 2020, 21:33

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা জামে মসজিদ কমিটির উদ্যোগে করোনা আক্রান্তদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বাদ যোহর সদর উপজেলা জামে মসজিদে সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ সাতক্ষীরা জেলার করোনা আক্রান্ত ব্যক্তিদের সুস্থতা কামনায় সদর উপজেলা পরিষদ জামে মসজিদে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী ও সদর উপজেলা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক প্রমুখ।

এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী বলেন, ‘মহামারি করোনা ভাইরাসে দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেজন্য সকলকে আরো বেশি সচেতন হতে হবে। করোনা প্রতিরোধে সবাইকে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। মহান সৃষ্টিকর্তার কাছে সকলকে প্রার্থনা করতে হবে। তিনি যেন আমাদের এই অদৃশ্য বিপদ থেকে রক্ষা করেন। সে লক্ষে সদর উপজেলা জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।’

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. মুফতি মো. আবু জাফর। এসময় সদর উপজেলা জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *