ঢাকাThursday , 19 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বৃদ্ধিতে সভা

admin ঢাকা
আপডেট: 19 July 2018, 15:14

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বৃদ্ধি ও কমিউনিটি সাপোর্ট গ্রুপ কমিটি তৈরির লক্ষ্যে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুলাই) দুপুরে নবলোকের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফকরুল হাসান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. প্রভাত কুমার দাশ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, আরএমও ডা. সুজন কুমার সরকার, ডা. প্রশান্ত কুমার ম-ল, অধ্যক্ষ মিহির বরণ ম-ল, রবিউল ইসলাম, জাপা উপজেলা সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ষোলআনা সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, প্রেসক্লাব সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদ, ইসতিয়ার রহমান শুভ, আবুল বাশার বাবুল সরদার, গোলাম কিবরিয়া রিপন, দাউদ শরীফ, মুনসুর আলী গাজী প্রমুখ।
সভায় পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বৃদ্ধিতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *