কালিগঞ্জে ইঞ্জিন ভ্যান চুরির অভিযোগ
নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে পূর্ব শত্রæতামূলক ভাবে ইঞ্জিন ভ্যান চুরির অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। লিখিত অভিযোগে উপজেলার বাজারগ্রাম কাশেমপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে ইঞ্জিন ভ্যান চালক মীর মোশারফ হোসেন জানান, গত ১৫ জুলাই রাত ১২ টার পর তিনি তার বাড়ির সামনে ইঞ্জিন ভ্যান রেখে বাড়ির ভেতরে তালা ও শিকল আনতে যান। প্রায় দশ মিনিট পর তিনি বাড়ির সামনে এসে তিনি ইঞ্জিন ভ্যানটি আর খুঁজে পাননি।
ইঞ্জিন ভ্যান চালক মোশারফ হোসেনের ধারণা, একই এলাকার মীর ফারাকাত আলীর ছেলে, শ্যামনগরের মেসার্স ইসলাম ব্রাদার্স এর মালিক মীর ইসলাম (৫০), তার ছেলে মীর ইমন হোসেন (১৮) পূর্ব শত্রæতামূলক তার ইঞ্জিন ভ্যানটি চুরি করে নিয়ে গেছে। ইসলাম ও তার ছেলে ইমন তার ভ্যানটি গায়েব করার হুমকি প্রদান করেছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তিনি অভিযোগে আরও জানান, ভ্যানটি রেখে বাড়ির মধ্যে প্রবেশ করার সময় মীর ইসলাম এবং তার ছেলে মীর ইমন পার্শ্ববর্তী রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। বাড়ি হতে রাস্তায় আসার পর ভ্যানসহ তাদের আর দেখা পায়নি। এছাড়াও সারারাত তাদেরকে বাড়িতেও পাওয়া যায়নি। সকালে দেখা পেলে তিনি ভ্যান সম্পর্কে এবং রাতে কোথায় ছিল এ সম্পর্কে জানতে চাইলে কোনো উত্তর দেননি তারা। সন্দেহভাজন মীর ইসলামের বাড়ির একটি সিসি ক্যামেরা তার ভ্যানের দিকে ফেরানো ছিল। বিপুল হোসেন সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চাইলে তারা এ রিপোর্ট লেখা পর্যন্ত ফুটেজ দেখাতে অপারগতা প্রকাশ করেন। এমতাবস্থায় ভুক্তভোগী বিপুল হোসেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়া হুসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হবে’।

Leave a Reply