ঢাকাSaturday , 18 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় করোনা আক্রান্ত ও উপসর্গে দুই জনের মৃত্যু নতুন শনাক্ত ১১

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 July 2020, 21:50

নিজস্ব প্রতিনিধি : করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে তারা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে মারা যান। মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার মৃত ওমর আলীর ছেলে করোনা আক্রান্ত নজরুল ইসলাম (৭৫) ও যশোর জেলার শার্শা উপজেলার বাগআচড়া গ্রামের মৃত ফরাজতুল্লাহর ছেলে ঈসমাইল হোসেন (৬০)। তিনি করোনার উপসর্গ নিয়ে মারা যান।

এ নিয়ে সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে আজ পর্যন্ত মারা গেছেন মোট ১২ জন। আর করেনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৩৩ জন। এদিকে গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা জেলায় নতুন করে আরো ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪শ’ ৭৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *