ঢাকাFriday , 17 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনীতে অবৈধ পোনা ব্যবসায়ীদের ধরতে উপজেলা প্রশাসনের অভিযান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 July 2020, 21:24

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী, কলবাড়ি ও নীলডুমুরে অবৈধ পোনা ব্যবসায়ীদের ধরতে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। সরকারিভাবে দুই মাস সকল প্রকার মাছ কাঁকড়া রেণু ধরায় নিষেধাজ্ঞা থাকা সত্তে¡ও কিছু অসাধু জেলে ও ব্যবসায়ী তাদের এই অবৈধ কাজ চালিয়ে যাচ্ছেন এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। শুক্রবার (১৭ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারীর সার্বিক তত্ত¡াবধানে ও নির্দেশনায় উপজেলার বুড়িগোয়ালিনী, কলবাড়ি ও নীলডুমুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই সিদ্দীক।

অভিযান পরিচালনাকালীন সময়ে ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে জব্দকৃত গলদা, বাগদার রেণু বিক্রয় করার অপরাধে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ এর ১(ক) ধারায় ০৩ টি মামলায় নীলডুমুরের নূর মোহাম্মদ, মুন্সীগঞ্জের রাজক ও বাক্কারকে ৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, নৌ পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জব্দকৃত আনুমানিক ৪০ হাজার বাগদা ও গলদার রেণু নদীতে অবমুক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *