ঢাকাFriday , 17 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত: উপসর্গে মৃত্যু-৩

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 July 2020, 21:05

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় গত নতুন করে ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে একজন পুলিশ সদস্য ও একজন পৌরসভার কর্মী আছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪শ’ ৬৮ জনে। শুক্রবার (১৭ জুলাই) পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে ১৯ জনের করোনা পজিটিভ এসেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে সাতক্ষীরায় করেনার উপসর্গে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাও আছেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে শুক্রবার ভোর থেকে দুপুর সাড়ে ১২ টার মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে তারা মারা যান। করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা গ্রামের মৃত মহিবুর রহমানের ছেলে কৃষক বেলাল হোসেন (৫৫), শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত রমজান আলীর ছেলে অবসরপ্রাপ্ত অগ্রণী ব্যাংক ম্যানেজার গোলাম ইছাহাক (৯০) ও শহরের মুন্সিপাড়ার গহর আলীর ছেলে ইব্রাহীম হোসেন (৬০)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, গত ১২ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন কৃষক বেলাল হোসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর চারটার দিকে যান তিনি মারা যান। এর আগে গত ১৩ জুলাই তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হলেও রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

এছাড়া গত ১৫ জুলাই জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা গোলাম ইছাহাক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে তিনি মারা যান। গত ১৬ জুলাই তারও নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হলেও রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

অপরদিকে, শুক্রবার বেলা ১১ টার দিকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে ভর্তি হন শহরের মুন্সিপাড়ার ইব্রাহীম হোসেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে জেলায় আজ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১০ জন।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘এ জেলা থেকে মোট ৩ হাজার ১শ’ ৬১ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ২ হাজার ২শ’ ২৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছেছে। এর মধ্যে ৪শ’ ৬৮ জন করোনা পজিটিভ ও বাকিদের সব নেগেটিভ রিপোর্ট এসেছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *