ঢাকাFriday , 17 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রতাপনগরে আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 July 2020, 20:23

ডেস্ক রিপোর্ট : ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ২শ’ পরিবারের মাঝে বুয়েট শিক্ষক সমিতি ও BUET alumni এর যৌথ আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) প্রতাপনগর ইউনিয়ন পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দেবহাটার কার্য সহকারী আব্দুস সালামের সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন। খাদ্য সামগ্রীর প্যাকেজ হিসেবে ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ২ কেজি আটা, ১ কেজি মুসুর ডাল ও ১ লিটার সয়াবিন তেল।

উল্লেখ্য গত ২০ মে রাতে সুপার সাইক্লোন আম্পানের তান্ডবে কপোতাক্ষ নদ ও খোলপেটুয়া নদীর প্রবল জোয়ারের তোড়ে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া, চাকলা ও হরিষখালী ও কোলাসহ ৮টি পয়েন্টে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র বেড়ি বাঁধ ভেঙে যায়। এতে নদ-নদীর পানিতে তলিয়ে যায় ইউনিয়নে অধিকাংশ এলাকা। পানিতে ভেসে যায় মৎস্য ঘের, সাদা মাছের পুকুরসহ অসংখ্য জলাশয়। ধসে পড়ে কাঁচা ঘরবাড়ি। গৃহহীন হয়ে পড়ে বহু মানুষ। ভাঙন পয়েন্ট দিয়ে পানি ঢুকে জোয়ার-ভাটা খেলতে থাকে পুরো ইউনিয়নে।

ভাঙন কবলিত এলাকার অসহায় মানুষ জোয়ার-ভাটার পানিতে মানবেতর জীবন যাপন করছেন। বিভিন্ন মাধ্যমে এ খবর জানতে পেরে প্রতাপনগর ইউনিয়নের অসহায় এসব মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন বুয়েট শিক্ষক সমিতি ও BUET alumni । উপদ্রত এলাকার বানভাসিদের জন্য ভবিষ্যতে তাঁদের সহযোগিতা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *