ঢাকাThursday , 16 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় করোনায় কলেজ শিক্ষকসহ উপসর্গে বৃদ্ধের মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 July 2020, 21:23

নিজস্ব প্রতিনিধি : করোনা পজিটিভ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কলেজের উপাধ্যক্ষ ও করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর ৫টায় ও সকাল নয়টার দিকে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মানস কুমার মন্ডল জানান, গত ৬ জুলাই নমুনা দেওয়ার পরদিন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি হন সদর উপজেলার বড়খামার গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে সাতক্ষীরা সুন্দরবন সাইন্স অ্যান্ড বিজনেস কলেজের উপাধ্যক্ষ আব্দুল মান্নান (৪৫)। ৯ জুলাই তার রিপোর্ট পজিটিভ আসে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অপরদিকে তালা উপজেলার সুভাষিনী গ্রামের ছত্রনাথ দাসের ছেলে সুভাষ চন্দ্র দাস (৬৫) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার বিকেলে মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *