ঢাকাWednesday , 15 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 July 2020, 22:44

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে অল্পনা রাণী সরকার (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা-রহিমপুর গ্রামের রবিন সরকারের স্ত্রী।
নিহত গৃহবধূর পরিবারের সদস্যরা জানান, পারিবারিক কলহের জের ধরে অল্পনা রাণী সরকার মঙ্গলবার অনুমান রাত ১ টার দিকে পরিবারের সকলের অগোচরে বসত ঘরের আড়ার সাথে শাড়ির সাহায্যে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এদিকে থানার উপ-পরিদর্শক চিন্ময় কুমার মন্ডল জানান, অল্পনা রাণী সরকারের মৃত্যুটি রহস্যজনক। মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠিয়েছি। রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *