ঢাকাWednesday , 15 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 July 2020, 21:55

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের উদ্যোগে ২০১৯-২০ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ক্রেচ বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরিন কান্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হুইল চেয়ার ও ক্রেচ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

প্রধান অতিথি প্রতিবন্ধীদের উদ্দেশ্যে বলেন, ‘প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবতার সরকার। তিনি তার সরকারের আমলে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন’। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী নাজিমুল হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, উপজেলা সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম।

এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রতিবন্ধী ও প্রতিবন্ধীদের অভিভাবক, এলজিইডি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এলজিইডি অফিসের প্রশাসনিক কর্মকর্তা শরিফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *