ঢাকাTuesday , 14 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যু বার্ষিকী পালন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 July 2020, 21:48

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে প্রয়াত চেয়ারম্যান কেএম মোশারাফ হোসেনের প্রতিষ্ঠিত দারুল এহসান জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় জাতীয় পার্টির অন্যতম সদস্য সাফিয়া পারভীনের সার্বিক সহযোগিতায় এ সময় ইউনিয়ন জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সদস্য সদস্য ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হজরত মাও. আবু হায়াত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *