ঢাকাTuesday , 14 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এমপি রবির করোনা থেকে মুক্তি ও সুস্থতা কামনা করেছেন লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 July 2020, 21:32

নিজস্ব প্রতিনিধি : করোনায় আক্রান্ত সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির করোনা ভাইরাস থেকে মুক্তি ও দ্রæত সুস্থতা কামনা করেছেন ১৩নং লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আব্দুল হান্নান।

বিবৃতিতে তিনি বলেন, সাতক্ষীরা সদরের এমপি মহোদয় এলাকার জনগণকে ভালোবেসে নিজের জীবনের ঝুঁকি নিয়ে করোনা প্রতিরোধে মানুষের পাশে থেকে সাহস জুগিয়েছেন এবং করোনার সংক্রমণ রোধে সকলকে সতর্ক ও সজাগ করতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করেছেন। তিনি কখনও ঘরে বসে থাকেননি। তিনি অবিরাম ছুটে চলেছেন গ্রাম থেকে শহর আর শহর থেকে গ্রাম। নিজের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকা সত্তে¡ও জনগণের কল্যাণে তিনি নিরলস পরিশ্রম করে গেছেন। তার অটুট মনোবল ও শক্তি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। সেই শক্তিতেই জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সাতক্ষীরায় করোনার সংক্রমণ রোধে সেই বীর মুক্তিযোদ্ধা ও করোনা যোদ্ধা আজ নিজেই করোনায় আক্রান্ত।

মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন করোনা থেকে মুক্তি ও সুস্থতা দান করেন সেই কামনা করেছেন এবং সকলের কাছে সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির জন্য দোয়া কামনা করেছেন ১৩নং লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আব্দুল হান্নান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *