ঢাকাSunday , 12 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লাঙ্গলঝাড়ায় গভীর রাতে ঘুমন্ত পরিবারের উপর দুর্বৃত্তের হামলা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 July 2020, 21:04

লাঙ্গলঝাড়া (কলারোয়া) প্রতিনিধি : কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নে গভীর রাতে এক ঘুমন্ত পরিবারের উপর লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মো. শওকত হোসেনের পুত্র মো. জুয়েল হোসেনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে কলারোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দুর্বৃত্তের হামলায় আহত জুয়েল হোসেন।

তিনি জানান, ‘আমার স্ত্রী সহ দুই সন্তান নিয়ে রাতে ঘুমিয়ে ছিলাম। শনিবার রাত আনুমানিক রাত ২টার দিকে হঠাৎ কয়েকজন ব্যক্তি মুখে কালো কাপড় বেধে আমাদের উপর লোহার রড, দা ও দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় আমরা স্বামী-স্ত্রী মাথা ফাটা সহ মারাত্মক আহত হই। আমাদের চিৎকারে প্রতিবেশীরা আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনীর-উল গীয়াস অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, ‘তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা নেয়া হবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *