ঢাকাSunday , 12 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনার উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে বৃদ্ধার মৃত্যু


July 12, 2020 8:37 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) ভোর ৫টার দিকে মেডিকেল কলেজ হাসাপাতালের আইসোলেশনে তিনি মারা যান। মৃত ওই বৃদ্ধা নারীর নাম হোসনে আরা খাতুন (৬০)। তিনি কলারোয়া উপজেলা সদরের আবুল হোসেনের স্ত্রী। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার দিবাগত রাত ১২টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন ওই বৃদ্ধা নারী। এরপর রোববার ভোর ৫টার দিকে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, স্বাস্থ্য বিধি মেনে তার লাশ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ি লক ডাউন করা হয়েছে।
এদিকে, এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ টি রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।